ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

২৪ ঘণ্টায় রেকর্ড ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৪২৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের শুরু থেকে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৯৬ জনে পৌঁছে দিয়েছে। আজ সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


নতুন শনাক্ত ৪২৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন এবং ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন রয়েছেন। এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন আক্রান্ত হয়েছেন।


চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৯.১ শতাংশ এবং নারী ৪০.৯ শতাংশ।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও, চলতি বছরে এখন পর্যন্ত ৪২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে একজন রাজশাহী বিভাগের বাসিন্দা।উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৯৬ জনে। এর আগে ২০২৩ সালের পুরো বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা গিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন।

ads
ads
ads

Our Facebook Page